ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা বা দোকানের সামগ্রী রাখলে তা বাজেয়াপ্ত করার উদ্যোগ জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৬ মে: আর সর্তক নয়, এবার ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা কিংবা দোকানের সামগ্রী রাখলেই তা বাজেয়াপ্ত করার উদ্যোগ নিলো জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ। এক ব্যবসায়ীকে আটক করার পাশাপাশি ব্যবসায়ীদের সামগ্রী বাজেয়াপ্ত করা হল।

মঙ্গলবার শহরের ডিবিসি রোড, কদমতলা, বেগুনটারি ও দিন বাজার এলাকায় অভিযান চালায় আইসি সি অর্ঘ্য সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। শহরের ফুটপাত দখল করে ব্যবসা জলপাইগুড়ি শহরে নতুন নয়। নর্দমার পাশাপাশি রাস্তার একাংশ দখল করে চলছে ব্যবসা বলে অভিযোগ। ফুটপাত দখলের জেরে শহরের যানজটের সমস্যা বাড়ছে।

কয়েকদিন ধরে পুলিশের পক্ষ থেকে একাধিক বার শহরের ব্যবসায়ীদের সর্তক করা হচ্ছিল ফুটপাত দখলমুক্ত করতে। বার বার সর্তক ও সচেতন করার পরেও ব্যবসায়ীরা রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করে যাচ্ছিলেন। এ দিন আর সর্তক নয়, একাধিক দোকানের সামগ্রী, দোকানের ব্যানার, এছাড়া কাপড়ের দোকান, জামা কাপড়, ফার্নিচারের দোকানের স্টিলের খাট বাজেয়াপ্ত করা হয়।

এক ব্যবসায়ী সমর কুমার আগরওয়াল বলেন, “আমার দোকানের খাট ফুটপাতে ছিল সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। আদালতে যোগাযোগ করতে বলা হয়েছে।”

এদিকে আইসি অর্ঘ্য সরকার বলেন,” ফুটপাত ছাড়তে হবে সবাইকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *