আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ সেপ্টেম্বর: পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জলপাইগুড়ি যুব তৃণমূলের। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। শহরে ডিবিসি রোডের এক পেট্রোল পাম্পের সামনে জেলা যুব তৃণমূলের নির্দেশে ও টাউন ব্লক যুব তৃণমূলের পরিচালনায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি জ্বালানি নিতে আসা সকলের হাতে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ লিটার পিছু পঞ্চাশ টাকা করে নিচ্ছেন সেই রসিদ তুলে দেওয়া হল।

কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের প্রতি চাপ দিচ্ছে। পেট্রোল ও ডিজেলের উপর জিএসটি কিংবা ট্যাক্স লাঘু করলে জ্বালানির দাম কমে যাবে এই কারণে ইচ্ছে করে সেচ লাগু করে রাজ্যের উপর চাপ তৈরি করা হচ্ছে। এর প্রতিবাদে এ দিন জেলা জুড়ে আন্দোলন করা হচ্ছে প্রত্যেক পেট্রোল পাম্পের সামনে, জানালেন টাউন ব্লক যুব তৃণমূলের সভাপতি সন্দীপ ঘোষ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলম শর্মা, যুব তৃণমূল নেতা বিক্রম ঝাঁ সহ অনেকে।


