রাসায়নিক সার নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, আন্দোলনের হুঁশিয়ারি জলপাইগুড়ি তৃণমূল কৃষাণ ক্ষেত মজদুর কমিটির

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ অক্টোবর:রাসায়নিক সার নিয়ে গতবছর দুর্নীতি হয়েছিল জেলায়। এবছর দুর্নীতি রুখতে জলপাইগুড়ি তৃণমূল কৃষাণ ক্ষেত মজদুর কমিটি সক্রিয় হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার রাসায়নিক সার নিয়ে রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলার সঙ্গে বঞ্চনা করছে বলে অভিযোগ কমিটির। এর প্রতিবাদে আন্দোলন চলবে বলে জানালেন কমিটির জেলা সভাপতি তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ।

রবিবার জলপাইগুড়ি শহরে দুই নম্বর ঘুমটি তৃণমূল কার্যালয়ে জলপাইগুড়ি তৃণমূল কৃষাণ ক্ষেত মজদুর কমিটির জেলা সম্মেলনের প্রস্তুতি সভা হল। সভায় রাজ্য কমিটি সভাপতি পূর্ণেন্দু বসু থাকবেন। তিনি বলেন,”কেন্দ্র সরকার বঞ্চনা করছে রাসায়নিক সার নিয়ে। এর প্রতিবাদ হবে গ্রামে গ্রামে। এছাড়া জনজাগরণ কর্মসূচি করা হবে। গ্রামে গ্রামে সরকারি মূল্যে ধান বিক্রি করার বার্তা দেওয়া হবে। এছাড়া জেলা পরিষদের তরফে গ্রামে গ্রামে রাত জেগে অভিজ্ঞ কৃষকদের কাজে লাগানো হচ্ছে কৃষকদের সাহায্যে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *