প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করায় জলপাইগুড়িতে জরিমানা আদায় করল পুরকর্তৃপক্ষ

আমাদের ভাত্ত, জলপাইগুড়ি, ৪ জুলাই: নিষেধাজ্ঞার পরেও জলপাইগুড়ি শহরে প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার রমরমিয়ে চলছে। সোমবার পুর কর্তৃপক্ষ অভিযানে নামল। প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারকারী ব্যবসায়ী ও ক্রেতাদের জরিমানা করা হল। ব্যবসায়ীদের পাঁচশো টাকা ও ক্রেতাদের পঞ্চাশ টাকা করে জরিমানা করা হয়।

আজ শহরের দিন বাজারের জোড়াবাতি মোড় থেকে শুরু হয় অভিযান। ব্যবসায়ীদের হাত জোর করে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করার বার্তা দিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সর্তক ও সচেতন করার পরেও এ দিন যারা প্রকাশ্যে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করেছিলেন তাদের জরিমানা করা হয়। প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারকারী ব্যবসায়ীদের পাঁচশো টাকা ও ক্রেতাদের পঞ্চাশ টাকা করে জরিমানা করা হয়।

প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার আগেই নিষিদ্ধ ছিল। প্রশাসনের নজরদারি অভাব থাকায় রমরমিয়ে চলছে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার ও ব্যবসা বলে অভিযোগ। অবশেষে রাজ্য সরকারের নির্দেশে সব জায়গায় নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক। পুর কর্তৃপক্ষ মাইকিং, সচেতনতা প্রচার থেকে শুরু করে লিফটের বিলি করে শহরবাসী ও ব্যবসায়ীদের সচেতন করে।

কিন্তু তাতেও প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ হয়নি বলাই বাহুল্য। বাধ্য হয়ে জরিমানা করার পথে হাঁটল পুর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *