দশম শ্রেণির টেস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে জলপাইগুড়ি কদমতলা রাস্তা অবরোধ পড়ুয়াদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ ডিসেম্বর: দশম শ্রেণির টেস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে জলপাইগুড়ি কদমতলা রাস্তা অবরোধ করল পড়ুয়ারা। দশম শ্রেণির পরীক্ষার সিলেবাস শেষ হয়নি, এই পরিস্থিতিতে টেস্ট পরীক্ষা নিলে সমস্যায় পড়বে পড়ুয়ারা বলে দাবি। এই কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া কিংবা বাতিলের দাবি তুলে আন্দোলনে নামলেন জলপাইগুড়ি শহরের একাংশ পড়ুয়া।

বৃহস্পতিবার শহরের কদমতলা মোড় অবরোধ করল পড়ুয়ারা। রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে মোহন্ত পাড়ার জেলা বিদ‍্যালয় পরিদর্শক করণের অফিসের সামনের বিক্ষোভের মধ্যে দিয়ে পড়ুয়ারা দাবি তুললেন। কয়েকদিন পরেই টেস্ট পরীক্ষা কিন্তু পড়ার সিলেবাস কিংবা প্রজেক্ট সম্পূর্ণ হয়নি। আবার অনেক পড়ুয়া গরিব পরিবার হওয়ার মোবাইল কিনতে পারেনি। অনলাইনে কোনও পড়াশোনা করার সুযোগ থেকে বঞ্চিত হয়। এখন পরীক্ষা হলে পরীক্ষা ফল ভাল হবে না এই কারণে টেস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *