জলপাইগুড়ি, আমাদের ভারত, ১০ অক্টোবর: ‘রানীর বেশে মা’ এই থিমকে সামনে রেখে জলপাইগুড়ি যুব ঐক্যের কালী পুজোর মণ্ডপের কাজ শুরু হল সোমবার থেকে। এ দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে কাজ শুরু করলেন পুজো উদ্যোক্তা তথা জলপাইগুড়ি জেলা তৃণমূলের যুব সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। প্রতিবছরের মত এবারও শহরের ফণিন্দ্রদেব বিদ্যালয়ের প্রাঙ্গনে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে।

পুজো উদ্যোক্তাদের দাবি, দুই বছর বাদে করোনা কাটিয়ে পুজোর আয়োজন করা হচ্ছে। পুজোর খামতি রাখা হচ্ছে না। চতুর্থ বর্ষের মহাশক্তির আরাধনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানালের পুজো কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, “২২ অক্টবর শোভাযাত্রা, ২৩ অক্টবর উদ্বোধন, ২৪ অক্টবর পুজো, ২৫-২৭ অক্টবর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। একাধিক শিল্পী উপস্থিত থাকবেন। বাজেট ত্রিশ লক্ষ টাকা।”

