জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ মে: ছাত্রীরা নিজেদের আত্মরক্ষা কিভাবে করবে সেই প্রশিক্ষণের ব্যবস্থা করল জলপাইগুড়ি জেলা পুলিশ। সোমবার এক কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ লাইনে ‘বিজয়িনী’ লেখা টি শার্টের মধ্য দিয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপত। উপস্থিত ছিলেন জেলা পুলিশের অফিসার সঙ্গে অরবিন্দ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সম্পূর্ণ কর্মসূরির নাম দেওয়া হয়েছে বিজয়িনী। ছাত্রীরা বিপদে পড়লে নিজেদের আত্মরক্ষা কিভাবে করবে তা ছাত্রীদের হাতে কলমে তাইকুন্ডুর মাধ্যমে তুলে ধরা হয়। একটানা পাঁচদিন অভিজ্ঞদের তত্বাবধানে এই প্রশিক্ষণ চলবে বলে দাবি।

ছাত্রীদের নিজেদের আত্মরক্ষার পাশাপাশি সামাজিক চেতনা যেমন শিশু অধিকার, শিশু নির্যাতন, যৌন নির্যাতন, অপহরণ, মাদকসহ অন্যান্য বিষয়ে অবহিত করা হয়েছে। অরবিন্দ উচ্চ মাধ্যমিকের প্রায় পঞ্চাশ জন ছাত্রীকে দিয়ে প্রশিক্ষণ শুরু হল। প্রশিক্ষণ নিয়ে এই সকল ছাত্রীরা বিদ্যালয়ের অন্য ছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এরপর জেলা পুলিশের তরফে ধাপে ধাপে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

অরবিন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষৌণিশ গুহ বলেন, “খুব ভালো উদ্যোগ পুলিশের। এই ধরনের উদ্যোগের প্রয়োজন ছিল। স্কুল খোলার পর এই ছাত্ররা সপ্তাহে একদিন করে বাকি ছাত্রদের প্রশিক্ষণ দেবে।”

অরবিন্দ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী পুজা দাস বলেন, “এই ধরণের উদ্যোগে আমরা খুশি ও উপকৃত হচ্ছি। বিপদে পড়লে ১৯৮ নম্বরে ফোন করতে হবে।”

অন্যদিকে জেলা পুলিশ সুপার খান্ডবলালে উমেশ গণপত বলেন,”ছাত্রীদের আত্মরক্ষার জন্য এই উদ্যোগ দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *