একাধিক দাবিতে আন্দোলন সিটু অনুমোদিত জলপাইগুড়ি জেলা কোল্ড স্টোরেজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ মে: প্রত্যেক শ্রমজীবী মানুষকে সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত করার পাশাপাশি পূর্বতন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অসংগঠিত শ্রমিক, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, বিড়ি শ্রমিকদের জন্য আলাদা পর্ষদ গঠন সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল সিটু অনুমোদিত জলপাইগুড়ি জেলা কোল্ড স্টোরেজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
বুধবার শহরে মিছিল করে কদমতলার ডেপুটি লেবার কমিশনার দফতরে বিক্ষোভ দেখালেন মহিলা শ্রমিকরা।

তাদের দাবিগুলির মধ্যে ছিল সামাজিক সুরক্ষা যোজনার মার্সিক অর্থ ৫৫ টাকা থেকে ১০০ টাকা করতে হবে। পুরো টাকা সরকারকে দিতে হবে। কোল্ড স্টোরেজের শ্রমিক সহ সমস্ত অসংগঠিত শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত করতে হবে।একশো দিনের কাজ চালু সহ মোট ৮ দফা দাবি তুলে শ্রম দফতরে স্মারকলিপি তুলে দেওয়া হয় ইউনিয়নের তরফে।

সিটু নেতা কৃষ্ণ সেন বলেন, “শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে, এই কারণে শ্রমিকরা আন্দোলনে নেমেছে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন চলবে আগামীতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *