আমাদের ভারত, হুগলী, ৬ সেপ্টেম্বর: জগদীপ
ধনকরকে কাঁদতে কাঁদতে বাংলা ছেড়ে যেতে হবে। ২০২১ এ মমতা ব্যানার্জিই আবার মুখ্যমন্ত্রী হবেন। সেদিন চোখের জল মুছতে মুছতে রাজ্যপালকে বাংলা ছেড়ে যেতে হবে। যেই আসুক, যত সিআইএসএফ নিয়ে আসুক বিজেপি বাংলায় আঠারো টাও সিট পাবে না। হুগলীর শ্রীরামপুরে অন্য দল থেকে আসা কর্মীদের যোগদান সভায় বললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাজ্য বিজেপির নেতাদের চ্যালেঞ্জ করে তার বক্তব্য যত চেষ্টাই করুন ২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার মুখ্যমন্ত্রী হবেন। কারণ করোনা হোক বা আমফান বাংলার মানুষ দেখেছে তাদের পাশে একজনই থাকেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।


