শ্রমিক বিবাদের জেরে লিখিত নোটিশ ছাড়াই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হল জগদ্দলের জেজেআই জুট মিল, কাজ হারালেন কয়েক হাজার শ্রমিক

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ মার্চ: সোমবার বামেদের বনধের দিন জগদ্দল জুট মিল চত্বরে অশান্তির ঘটনা ঘটে। সেই কারণে জগদ্দল থানার পুলিশ মিস্টার খান নামের মিলের এক যুবককে আটক করে। ধৃত যুবক জগদ্দল জেজেআই মিলের শ্রমিক। তারপর থেকেই ওই শ্রমিক যে বিভাগে কর্মরত ছিলো সেই বিভাগের কর্মীরা ধৃত শ্রমিককের মুক্তির দাবি জানাতে থাকে।

আজ সকালেও এ-শিফটে কাজ করতে এসে শ্রমিকদের একাংশ কাজ বন্ধ করে ধৃতকে ছাড়ার দাবিতে মিলের গেটে বিক্ষোভ দেখায়। এরপর বিক্ষোভকারীরা জগদ্দল থানার সামনে জড়ো হয়। কাজ বন্ধ রেখে মিলের শ্রমিকদের এই বিক্ষোভের ফলে মিলের শ্রমিক সংখ্যা কম হওয়ায় উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায়। মিলের উৎপাদন বন্ধ থাকার কারণে বি-সিফট থেকে মিল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যদিও কর্তৃপক্ষের তরফে কোনো লিখিত নোটিশ জারি করা না হলেও কার্যত ঘটনার জেরে শ্রমিকের উপস্থিতির হার কম থাকায় মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। যার জেরে মিলে কাজ করতে এসেও মিল থেকে বেরিয়ে যেতে হয় অন্যান্য শ্রমিকদের। ফলে মিল চত্বরে শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিলের গেটে পুলিশ পিকেটিং করা হয়।

মিল বন্ধের ফলে সমস্যায় পড়েছেন শ্রমিকরা। তাদের বক্তব্য, “যে অন্যায় করবে তাকে শাস্তি দেওয়া ঠিক কিন্তু তার জেরে মিল বন্ধ হলে আমাদের পেট কি করে চলবে। আমাদের দাবি, অবিলম্বে মিল খুলতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *