কুমারেশ রায়, আমাদের ভারত, ২৪ জুন: আজ জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হচ্ছে পুরীতে। সমস্ত রকম রীতি রেওয়াজ মেনে স্নানযাত্রা সম্পূর্ণ করা হচ্ছে। গতবছর করোনা গ্রাস করেছিল গোটা বিশ্বকে তার ফলেই লকডাউন হয়েছিল। গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে স্নানযাত্রা ও রথযাত্রায় কিছু বিধিনিষেধ ছিল। আদালত সম্পূর্ন দর্শনার্থী ও ভক্ত ছাড়া এই স্নানযাত্রা ও রথযাত্রা সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছিল ওড়শা প্রশাসনকে। কারণ স্নানযাত্রা ও রথ যাত্রায় বিভিন্ন রাজ্য ও বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত তারা ভিড় জমান। তাতে করোনার প্রকোপ আরো বাড়বে। সেই কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছিল।
আর এ বছরেও আছড়ে পড়েছে দ্বিতীয় ঢেউ। তার জন্য গত বছরে যে বিধি নিষেধ ছিল সেই বিধি নিষেধই এবছর বছর আবার কার্যকারী করা হলো একই নিয়মে। অর্থাৎ পুরীর মন্দির চত্বর শূন্য। শুধুমাত্র যারা সেবায়েত আছেন তাঁরা অংশগ্রহণ করেন এই স্নানযাত্রা অনুষ্ঠানে। তাদের কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ছিল অথবা ভ্যাকসিনের দু’টি ডোজ সম্পন্ন হয়েছে এরকম ব্যক্তিদেরকেই এই অনুষ্ঠানে থাকার অনুমতি ছিল। এলাকার মানুষও যাতে মন্দির চত্বরে ভিড় করতে না পারেন সেজন্য পুরী প্রশাসনের তরফ থেকে মন্দির চত্বরে ১৪৪ ধারা জারি কর হয়েছে।

