আমাদের ভারত, নদিয়া, ৬ ফেব্রুয়ারি: নদিয়ার নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে বিগত দিনে কেন্দ্রীয় সরকারের সার্বিক উন্নয়নের খতিয়ান সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তুলে ধরলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত সাংসদ জগন্নাথ সরকার। রবিবার দুপুরে কৃষ্ণনগরে বিজেপির জেলা মুখ্য দলীয় কার্যালয় ভবনে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এলাকার কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরেন সাংসদ জগন্নাথ সরকার।
শান্তিপুরের বিখ্যাত তাঁত শিল্পের উন্নয়ন মুখী প্রকল্প থেকে শুরু করে কোল ইন্ডিয়া মারফত মায়াপুর ইসকন মন্দির পরিচালিত একটি স্কুল ভবন দুই কোটি উনচল্লিশ লক্ষ্য টাকা ব্যায়ে নির্মাণ কার্য শুরু হওয়ার বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। এছাড়াও বিগত দিনে এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক জনমুখি প্রকল্পগুলির বিষয়ে আলোচনা করেন
জগন্নাথবাবু।

