যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ে বই নিয়ে পরীক্ষায় বসার প্রস্তাব বাতিল

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, কলকাতা, ৮ এপ্রিল: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ে বই নিয়ে পরীক্ষায় বসার প্রস্তাব শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল।

শুক্রবার সন্ধ্যায় সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (আবুটা) যাদবপুর শাখার সম্পাদক গৌতম মাইতি এই প্রতিবেদককে জানান, ‘ওপেন বুক এক্সাম’ অর্থাৎ বই নিয়ে পরীক্ষার প্রস্তাব ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সব বোর্ড অফ স্টাডিজ (বিওএস) নাকচ করে দিয়েছে।

কিন্তু প্রশ্ন হল, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা পর্ষদ সর্বসম্মতভাবে অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার পরেও কেনই বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কার্যকর না করে নতুন করে বই নিয়ে পরীক্ষার প্রস্তাব দিয়ে তা বিবেচনার জন্য বিওএস-এর কাছে পাঠাল! বই নিয়ে পরীক্ষার পেছনে কোনও যুক্তি ছিল না। ছিল এক অদৃশ্য শক্তি।

এই অদৃশ্য শক্তিই ক্ষুদ্র স্বার্থে পরীক্ষা নিয়ে আজকের এই অচলবস্থা তৈরী করেছে, যেমন করে অতীতেও বার বার অচলাবস্থা তৈরি করেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বয়ং যেভাবে পরীক্ষা পর্ষদের সিদ্ধান্তকে অমান্য করে তার স্বাধিকার খর্ব করেছে, তা চূড়ান্ত উদ্বেগের বিষয়! বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষমূলক শিক্ষা পরিচালনার ক্ষেত্রে এর বিষময় প্রভাব সুদূরপ্রসারী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *