আমাদের ভারত, ১২ নভেম্বর: ২০১৪–তে ক্ষমতায় আসার সময় কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছিল বিজেপি। সেই লক্ষ্যে বেশকিছুটা এগিয়েছে পদ্ম শিবির। কংগ্রেসকে ভেঙে তারা ক্ষমতাও দখল করেছে। একাধিক রাজ্যে ভোটে হারলেও জোট করে সরকার গঠন করেছে। কিন্তু কংগ্রেস মুক্ত ভারত তারা এখনও গড়তে পারেনি। তবে ২০২৯-এ গোটা দেশে বিজেপি ক্ষমতায় থাকবে। এটাই ভবিষ্যত। হ্যাঁ একটি সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
আর আট বছর পর ২০২৯ এ গোটা ভারতে বিজেপি রাজত্ব করবে। তাহলে বাংলাতে বিজেপি কবে ক্ষমতায় আসবে? একুশের নির্বাচনে বিজেপি বাংলায় পরিবর্তনের ডাক দিলেও সফল হয়নি। কিন্তু পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে ফের ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছে বঙ্গ বিজেপি। এক্ষেত্রে অসমের মুখ্যমন্ত্রী বিজেপির ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করেছেন। হিমন্ত বিশ্বশর্মা বলেন, ২০২৪ সালের মধ্যে বিজেপি আরও দুই থেকে তিনটি রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। বাংলায় বিজেপির অবস্থান সম্পর্কে তিনি বলেন, “আমরা বর্তমানে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। ১০০ -র কাছাকাছি আসন রয়েছে আমাদের। ২০২৪ সালে আমরা আরো কিছু আসন পাবো। বাংলা, ওড়িশা, তেলেঙ্গানায় আমরা সম্প্রসারিত হয়েছি। ২০২৪ এ আমরা ক্লাইম্যাক্সে পৌঁছাবো। আরো দুই থেকে তিনটি রাজ্যে আমাদের সম্প্রসারণ ঘটবে।
একই সঙ্গে বিশ্বশর্মা জানান, ২০১৯ সালে গোটা দেশ জুড়ে শুধুই বিজেপি থাকবে অর্থাৎ দেশে অন্য কোনো রাজনৈতিক দলের শাসন থাকবেন না বলেই তিনি মনে করেন। ২০১৪ সালে যে স্লোগান তুলে মোদী শাহরা ক্ষমতায় এসেছিল, ২০২৯ সালে তা সত্যি হবে বলে মনে করেন বিশ্বশর্মা। তাঁর কথায় শুধু কংগ্রেস নয় আঞ্চলিক দলগুলোও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
বর্তমানে শুধুমাত্র দুটি রাজ্যে এককভাবে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। এছাড়াও জোট সঙ্গীদের সঙ্গে নিয়ে ক্ষমতায় রয়েছে আরও দুটি রাজ্যে। হিমন্তের কথায় তামিলনাড়ু ও কেরল জয়ের মধ্যে দিয়ে বিজেপির মিশন সফল হবে। তাঁর কথায় এটা লক্ষ্যমাত্রা নয় কিন্তু এটাই বিজেপির ভবিষ্যৎ।
‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

