রাত পোহালেই বড়দিন, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আসানসোলের সমস্ত চার্চ গুলিতে

আমাদের ভারত, পশ্চিম বর্ধমান, ২৪ ডিসেম্বর: রাত পোহালেই বড়দিন। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আসানসোলের সমস্ত চার্চ গুলিতে। চার্জগুলি সাজিয়ে তোলার কাজের পাশাপাশি চার্চের ভেতরে ও বাইরে লাগানো হচ্ছে রংবেরঙের লাইট।

জানা গিয়েছে, আজ রাত ৯ টার পর চার্চে বিশেষ প্রার্থনা হবে। তারপর থেকেই বড়দিনের আনন্দে মেতে ওঠবেন সকলেই। গত দু’বছর করোনার জেরে লকডাউনের জন্য ধুমধাম করে বড়দিন পালিত হয়নি। এবছর ধুমধামের সঙ্গে বড়দিন পালন হবে তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

আসানসোলের হাটন রোড সংলগ্ন এলাকায় অবস্থিত চার্চের ফাদার লিউনুস টপকো জানান, চার্চ সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। তৈরি করা হচ্ছে গোশালা। আগামীকাল উৎসবমুখর হয়ে উঠবে চার্চ প্রাঙ্গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *