সেতু ভেঙ্গে পড়ার কারণ জানতে কিছুটা সময় লাগবে, মোরবিতে দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের সঙ্গে দেখা করে বললেন মোদী

আমাদের ভারত, ১ নভেম্বর: গুজরাটের মোরবিতে ভেঙ্গে পড়া ঝুলন্ত সেতু মঙ্গলবার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজের সঙ্গে যুক্ত এনডিআরএফ এবং সেনার সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতালে গিয়ে ওই দুর্ঘটনায় আহতের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।

গুজরাটের মরবিতে ঝুলন্ত সেতু ভেঙ্গে পড়ার কারণ চিহ্নিত করতে সময় লাগবে। মঙ্গলবার দুর্ঘটনা স্থল পরিদর্শনে গিয়ে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার রাজ্য জুড়ে শোক দিবসের পালনের কথা ঘোষণা করেছে গুজরাট সরকার।সোমবার রাতের পর সকালবেলায় ফের মাচ্ছু নদীতে দেহের অনুসন্ধানের শুরু হয়।এখনো অনেকের খোঁজ না মেলার কারণে এই সিদ্ধান্ত।

সরকারিভাবে জানানো হয়েছে, মৃতের সংখ্যা ১৩৫। গান্ধীনগরের রাজভবনে মোরবি কান্ড ও পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন নরেন্দ্র মোদী। ওই বৈঠকে ছিলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্য সচিব ও পুলিশের প্রধানরা। বিপর্যয়ের কারণ নিয়ে আলোচনার পাশাপাশি ওই বৈঠকে উদ্ধারের কাজ এবং তদন্তের গতিপ্রকৃতি নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকের নিহত আহত ও নিখোঁজদের পরিবারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখার নির্দেশ দেন মোদী প্রশাসনিক আধিকারিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *