“বাম সংগঠন যে এত নৃশংস অত্যাচারী তা কল্পনাও করা যায় না,” যাদবপুর কান্ড প্রসঙ্গে রানাঘাটে বললেন রাজন্যা হালদার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ আগস্ট: আমরা জানতাম না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এইভাবে নিয়মিত র‍্যাগিং চলে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিয়নের দায়িত্বে রয়েছে বাম সমর্থিত সংগঠন। তারা যে এত নৃশংস অত্যাচারী সেটা কল্পনা করা যায় না। নদিয়ার রানাঘাটে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে এসে বামেদের আক্রমণ করলেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। এদিন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ চার জনের প্রতিনিধি দল দেখা করতে আসেন। দীর্ঘক্ষণ তারা ওই ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজন্যা হালদার।

প্রথমে ছাত্রের মৃত্যু নিয়ে সমবেদনা প্রকাশ করেন। এরপরই তিনি পুরো দায়ভার বাম সমর্থিত ইউনিয়নের বিরুদ্ধে তুলে ধরেন। তিনি বলেন, বাম ও অতিবাম সমর্থকরা এত নৃশংস হতে পারে সেটা আমরা জানতাম না। সেই কারণে তারা সিসিটিভি পর্যন্ত লাগাতে দিচ্ছে না। ইউনিয়নের দায়িত্ব থাকা সদস্যরা যে অমানবিকতার কাজকর্ম করে সেগুলো যাতে সবার নজরে না আসে সেই কারণেই তারা বাধা দিচ্ছে সিসিটিভি লাগাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *