স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর,
৬ এপ্রিল: রাজ্য পুলিশকে নিষ্ক্রীয় রেখে কেন্দ্রের হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য যে ব্যর্থ তা প্রমানিত হল। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এই মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। বৃহস্পতিবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় রণকৌশল ঠিক করতে উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে রায়গঞ্জে অবস্থিত সিপিএমের জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন। সেলিম বলেন, ইডি,
সিবিআইয়ের হাত থেকে ভাইপোকে রক্ষা করতে বিজেপিকে দাঙ্গার সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসনকে নিষ্ক্রীয় রেখে কেন্দ্রীয় হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, “এটা একটা রিরাট দুর্নীতি। বিচারপতি বলছেন, দুর্নীতির মহাসমুদ্র। এতো ঠগ বাছতে গা উজার হয়ে যাবে। অবিলম্বে দুর্নীতির মূল চক্রীদের গ্রেপ্তার করতে হবে।
মহঃ সেলিম এদিন বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের হাতে তৃণমূল খুন হচ্ছে। মার খাচ্ছে। যারা মাথা বাঁচাতে তৃণমূল নেত্রীর কাছে আশ্রয় নিয়েছিলেন তাদের মাথাতেই আঘাত করা হচ্ছে।

