“পশ্চিমবঙ্গের পশ্চিম বাংলাদেশ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা“— মোহিত রায়

আমাদের ভারত, ১০ জুন: “এই রাজ্যের প্রধান হিন্দুত্ববাদী বিরোধী দলও ক্রমশ এই তোষণের অঙ্গ হয়ে উঠেছে, পশ্চিমবঙ্গের এই অস্তিত্বের সমস্যা তারা এড়িয়ে যান। পশ্চিমবঙ্গের গেরুয়াধারী বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনগুলিও একই রকম মেরুদণ্ডহীন।“ শুক্রবার এই প্রতিবেদকের কাছে এই মন্তব্য করেন উদ্বাস্তু অধিকার আন্দোলন কর্মী মোহিত রায়।

তিনি জানান, “হাওড়ায় প্রধান জাতীয় সড়ক ১১ ঘন্টা অবরোধ একটি জাতীয় বিপর্যয়ের সমান। হাজার হাজার মানুষ বিপন্ন। কিন্তু পশ্চিমবঙ্গে ইসলামী মৌলবাদীরা এটা সহজেই করতে পারে, এর আগে সিএএ নিয়ে তিনদিন পশ্চিমবঙ্গ অচল তারা করেছে। এর কারণ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এই মৌলবাদীদের সহযোগী, ফলে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়। অন্য যে কোনও গোষ্ঠী আধ ঘণ্টা পথ অবরোধ করলে পুলিশ সবাইকে গ্রেপ্তার করে পেটাত, জল কামান, গুলি সব কিছু ব্যবহার করে ফেলত।

তবে এবারের এই ঘটনা ঘটানোর সুযোগ করে দেওয়ার জন্য সমপর্যায়ের দোষী ভারত সরকার ও কেন্দ্রের শাসক দল। ইসলামী মৌলবাদীদের কাছে হাঁটু মুড়ে ক্ষমা চেয়ে তারা শরিয়তি বিধান মেনে নিয়েছে যে ইসলামের কোনও সমালোচনা করা যাবে না। ফলে এটা স্বাভাবিক যে ইসলামী মৌলবাদীরা জেনে গিয়েছে যে তাদের গুণ্ডামিই সব সরকার মেনে নেবে। পশ্চিমবঙ্গের হিন্দু বিরোধী সেকুলার বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকরা এসবে বিচলিত হন না।“
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *