ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ঠিক নয়: সায়নী

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জুলাই: গণতন্ত্রে সবার বাক স্বাধীনতা থাকলেও কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ঠিক নয় বলে মা কালী নিয়ে সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য প্রসঙ্গে মত প্রকাশ করলেন রাজ্য তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ।

বুধবার মেদিনীপুরে প্রদ্যোত স্মৃতিভবনে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছিলেন সায়নী ঘোষ সেখানেই মহুয়া মৈত্রের বক্তব্য প্রসঙ্গে তিনি কোনও ধর্মের মানুষদের প্রতি আঘাত না করার বিষয়টি নিশ্চিত করার কথা বলেন। সায়নী ঘোষ বলেন, মহুয়া মৈত্রের ব্যক্তিগত মত নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। 
তবে প্রতিনিধিদের বেশ কিছু অনুশাসন মেনে চলা উচিত। এমন কিছু মন্তব্য করা উচিত নয় যা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। 

এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দলের জেলা চেয়ারম্যান অজিত মাইতি ও জেলার অন্যান্য বিধায়করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *