শান্তিপুরে চাঁদকুড়ি গ্রামের ভোটারদের গ্রামেই আটকে রাখার অভিযোগ

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৭ এপ্রিল: আজ পঞ্চম দফা ভোটের দিন সকাল থেকেই টানটান উত্তেজনা। শান্তিপুরের চাঁদকুড়ি গ্রামের ভোটারদের হুমকি এবং মারধর করে ভোট দিতে বাধা দেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকরা বাধা দেয়। প্রতিবাদে তাঁরা বিক্ষোভ দেখান। পরে কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপি প্রার্থী সেখানে যান।

বিজেপির ৭১ নম্বর বুথের এজেন্টকে মারধরের হুমকি দিয়ে তাকে বুথের ভেতরে ঢুকতে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর বিধানসভা এলাকার হরনদী এমএসকে স্কুলের। ওই বুথের চাঁদকুড়িগ্রামের ২০০ হিন্দু ভোটার বুথে ভোট দিতে যেতে পারছেন না বলে অভিযোগ ওঠে। সকাল থেকেই তারা তৃণমূল দুষ্কৃতীদের হুমকির মুখে পড়ছেন। রাস্তায় তাদের হুমকি দেওয়া হয় হচ্ছে। যারা ভোট দিতে গিয়েছিলেন তাঁদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। বেলা নটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্র বাহিনী জাওয়ানরা। বেশকিছু ভোটারকে ভোট দিতে নিয়ে যান তাঁরা। তবুও ভোট দিতে যেতে ভয় পাচ্ছিলেন চাঁদ কুড়িগ্রামের হিন্দু ভোটাররা।

পরে শান্তিপুর ব্লকের ওই চাঁদ কুড়িগ্রামে পৌঁছন শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ভোটারদের অনুরোধ করেন ভোট দেওয়ার জন্য। এরপর ভোটারদের সাথে নিয়ে ভোটকেন্দ্রে যান বিজেপি জগন্নাথ সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *