করোনা আক্রান্ত যুব ও শিশুদের দিকে নজর রাখুন, তথ্য সংগ্রহ করুন, জেলাশাসকের নির্দেশ প্রধানমন্ত্রীর

আমাদের ভারত, ২০ মে:দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলা শাসক দলের সঙ্গে আজ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জেলাশাসকদের মোদী নির্দেশ দেন যেসব শিশু ও যুবরা অর্থাৎ অল্পবয়সীরা করোনায় আক্রান্ত হচ্ছে তাদের দিকে নজর দিন, তাদের তথ্য সংগ্রহ করে সেই তথ্যকে বিশ্লেষণ করুন।

মোদী বলেন, করোনা ভাইরাস প্রতি নিয়ত নিজের রূপ বদলে ফেলছে। আর রূপ পরিবর্তনের ফলে শিশু ও অল্প বয়সীদের মধ্যে সংক্রমণ বেশি ভাবে দেখা যাচ্ছে। জেলাশাসকদের তিনি অনুরোধ করেন যেসব শিশু ও অল্পবয়সীরা আক্রান্ত হচ্ছেন তাদের তথ্য সংগ্রহ করুন এবং ক্রমাগত সেই তথ্য বিশ্লেষণ করুন। এভাবেই করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

জেলাশাসকের মোদী আরোও বলেন এই পরিস্থিতিতে কোথাও যেনো টিকার অপচয় না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে। যে পরিমাণ টিকা আপনাদের দেওয়া হচ্ছে সেটিকে যাতে সম্পূর্ণভাবে ব্যবহার করা যায় সেদিকে নজর রাখতে হবে। গ্রামীণ ও শহর অঞ্চলে সমান ভাবে নজর রাখতে হবে।

বৃহস্পতিবারের এই ভার্চুয়াল বৈঠকে, মহারাষ্ট্র, কেরল, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, হরিয়ানা, উড়িষ্যা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশের জেলাশাসকরা উপস্থিত ছিলেন। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় আধিকারিকরা যেভাবে নিরলস পরিশ্রম করেছেন এবং করে চলেছেন তার প্রশংসা করেন মোদী। তিনি জানান করোনার বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়াই করতে হবে। গ্রামে গ্রামে, জেলায়-জেলায় সচেতনতা ছড়িয়ে দিতে হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলিকে কেন্দ্র সব রকম ভাবে সাহায্য করবে বলেও আশ্বাস দেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *