বাংলাদেশের ঘটনার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় প্রতিবাদ মিছিল ইসকনের ভক্তদের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ অক্টোবর: বাংলাদেশের ঘটনার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় প্রতিবাদ মিছিল বের করে ইসকনের ভক্তরা। শনিবার চোপড়ার কলা গাছের আলোড়নী মাঠ থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে চোপড়ার বিডিও অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রতিবাদীদের পক্ষে জয় গদাধর দাস বলেন, বাংলাদেশের ঘটনার তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি এ বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তারা।

চোপড়ার পাশাপাশি ইটাহারেও বাংলাদেশের ঘটনার প্রতিবাদে মৌন মিছিল বের হয়। এদিন ইটাহার হিন্দু মিলন মন্দিরের আয়োজনে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে খোল কর্তাল হাতে প্লাকার্ড নিয়ে কয়েকশো সাধারণ মানুষ মৌন মিছিলে পা মিলিয়ে প্রতিবাদ জানান। এদিন মিছিল ইটাহার শহরে পরিক্রমা করে ইটাহার শ্যামাপল্লী হিন্দু মিলন মন্দির মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *