আমাদের ভারত, আরাম বাগ, ২৯ জুলাই: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করল হুগলির আরামবাগের ফ্রেন্ডস অফ এনভারমেন্ট ও নেতাজি মহাবিদ্যালয়ের এনভারমেন্ট সায়েন্সের শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, অধ্যাপকরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করে শ্রদ্ধা জানানো হয়।আরামবাগের কালীপুরের নেতাজি মহাবিদ্যালয়ে এই কর্মসূচি হয়।
ছাত্রছাত্রীসহ শিক্ষকদের উপস্থিতিতে বেশ কিছু গাছ লাগানো হয়। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার দে, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, ফ্রেন্ডস অফ এনভারমেন্টের সদস্যরা সহ অন্যান্যরা।

