ভোট দিতে না দিলে গাছে বেঁধে রাখবেন, গোপালনগরে বললেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা, ১২ এপ্রিল:
তৃণমূল বা বিজেপি দুষ্কৃতীরা ভোট দিতে বাধা দিলে বা কোনো সংবিধান বিরোধী কাজ করলে, আইনের মাধ্যমে ব্যবস্থা নেবেন। আর তা না হলে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গাছে বেঁধে রাখুন ছাড়বেন না ওই দুষ্কৃতীদের।”
গোপালনগর এর সভা থেকে এই ভাষাতেই প্রচার সারলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী।

উত্তর ২৪ পরগনা বনগাঁর গোপালনগর হাই স্কুল মাঠে বনগাঁ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে সোমবার সভা করার কথা ছিল সূর্যকান্ত মিশ্র ও নওশাদ সিদ্দিকী। সভায় নওশাদ সিদ্দিকী পৌঁছলেও সূর্যকান্ত মিশ্র আসতে পারেননি। নওশাদ সিদ্দিকী মঞ্চে পৌঁছতেই আইএসএফ ও বাম কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে পড়েন। ৩০ মিনিটের বক্তব্যে তৃণমূল বিজেপিকে আক্রমণ করতে থাকেন। সভা শেষে গাছে বেঁধে রাখা নিদান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যারা ভোট লুট করছে তাদের সাবধান করে দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *