“দেবতাদের সরিয়ে বিজেপি নেতারা রথে চাপছেন, তারা কি দেবতাদের চেয়েও বড়?” প্রশ্ন মুখ্যমন্ত্রীর

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ ফেব্রুয়ারি: দেবতারা রথে থাকেন, কিন্তু এখন দেবতাদের সরিয়ে বিজেপি নেতারা রথে চাপছেন, তারা কি দেবতাদের চেয়েও বড়? বুধবার রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রথযাত্রাকে এভাবেই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,” জনগণের টাকায় বিজেপি নেতারা বিলাসবহুল হোটেলের মতো রথে চড়ছেন। রথের ভেতর মাংস, বিরিয়ানি খাওয়া, গানবাজনা সবই চলছে। আমরা দেবতাদের রথকে সম্মান করি। কিন্তু বিজেপি দেবতাদের অসম্মান করছে। রথযাত্রার নামে অধর্ম করছেন।

উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকা রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে বিশাল জনসভায় যোগ দেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন রায়গঞ্জের জনসভায় মুখ্যমন্ত্রী বিজেপিকে দাঙ্গাবাজ বলে তুলোধনা করেন। তিনি বলেন, বিজেপি নেতারা এখন নিজেদের দেবতা মনে করে রথযাত্রা করছেন। দেবদেবীর বদলে নিজেরাই টেন স্টার রথ বানিয়ে তাতে চেপে রথযাত্রা করছেন। আমরাও রথযাত্রা পালন করি। ভগবান জগন্নাথ দেবের রথ আমরা টানি। মুখ্যমন্ত্রীর প্রশ্ন এখন কি বিজেপি নেতাদের ভগবান ভেবে রথ টানতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *