বিরোধী জোটের আসন-সমঝোতা কি সম্ভব? কী বলছেন তথাগত রায়

আমাদের ভারত, কলকাতা, ৪ সেপ্টেম্বর: বিরোধীদের আসন-সমঝোতার চেষ্টাকে টুইটারে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি বিরোধী জোটের আসন সমঝোতা অসম্ভব বলে মনে করেন। কারন হিসাবে তিনি বলেন, এই জোটের প্রতিটি নেতার লক্ষ্য প্রধানমন্ত্রী হওয়া। সেখানে কী করে হবে আসন সমঝোতা?

সোমবার সৌম্যজিৎ বসু নামে এক নেটনাগরিক টুইটারে লিখেছেন, “সারা দেশজুড়ে ২৮টা দলের আসন-সমঝোতা কি চাট্টিখানি কথা ?? মূলত, পিসির মস্তিষ্ক-প্রসূত এটি আরেকটি সার্কাস!”

এর প্রেক্ষিতে তথাগতবাবু লিখেছেন, “ইণ্ডিয়া জোটের যত কর্মকান্ড হচ্ছে সব আসন-সমঝোতাকে দূরে সরিয়ে রেখে। কারণ পরিষ্কার – ওটা অসম্ভব। যেখানে প্রতিটি দলের নেতার প্রধানমন্ত্রী পদের দিকে তাকিয়ে জিভ দিয়ে জল ঝরছে, নিজ নিজ রাজ্যে পরস্পরের সঙ্গে দাঁতমুখ খিঁচিয়ে লড়াইয়ে মত্ত, সেখানে কিসের কি আসন-সমঝোতা?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *