জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: দক্ষিণবঙ্গের তিন জেলার বন্যা পরিস্থিতি নিয়ে শুক্রবার মেদিনীপুর সার্কিট হাউসে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার বিধায়ক ও দপ্তরের আধিকারিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি জানান, প্রবল বর্ষণে ও ডিভিসি জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে ঘাটাল, ঝাড়গ্রাম, হাওড়া সহ বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কি কি পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে ছিলেন বিধায়ক দীনেন রায়, উত্তরা সিংহ হাজরা সহ তিন জেলার প্রশাসনিক আধিকারিকরা।
মন্ত্রী জানান, বন্যার ফলে ১৭৮ কিলোমিটার বাঁধ ভেঙ্গে গেছে। সেই সকল বাঁধ দ্রুত মেরামত করা হচ্ছে।

