woman VC, Vidyasagar University, হিন্দি বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্যর আমন্ত্রিত বক্তৃতা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: হিন্দি বিশ্ববিদ্যালয় হাওড়ার প্রথম মহিলা উপাচার্য ড: নন্দিনী সাহু বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণণ হলে ‘ভারতীয় জ্ঞান পরম্পরার অনুবাদে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ভূমিকা ‘ শীর্ষক একটি আমন্ত্রিত বক্তৃতা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড: জয়ন্ত কিশোর নন্দী, ভাষা বিভাগ গুলির প্রধান ও অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা।

উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর তাঁর বার্তায় ড: সাহুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রথমবার আগমনের জন্য বিশেষ শুভেচ্ছা জানান ও একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের আয়োজক সেন্টার ফর ট্রান্সলেশন এ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ এর কোঅর্ডিনেটর অধ্যাপক ইন্দ্রনীল আচার্য জানান ভারতীয় জ্ঞান পরম্পরার অনুবাদ প্রকল্প গুলিতে IPR- এর ব্যবহার নিয়ে ভবিষ্যতে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করার প্রয়োজন রয়েছে। এর ফলে আদিবাসী গোষ্ঠী গুলোর জ্ঞান ভান্ডারের যথাযথ মূল্যায়ণ সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *