কেন্দ্রের শিল্পবিরোধী নীতির বিরুদ্ধে আইএনটিটিইউসি’র মিছিল রঘুনাথপুরে

সাথী দাস, পুরুলিয়া, ২৩ ডিসেম্বর: কেন্দ্রের শিল্পবিরোধী নীতি, অন্যায়ভাবে একশো দিনের কাজের টাকা আটকে রাখা, শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখা প্রভৃতি একগুচ্ছ দাবিতে এদিন মিছিল ও পথসভা করল তৃণমূল শ্রমিক সংগঠন। এতোবড়ো মিছিল বহুদিন দেখেনি রঘুনাথপুর। পুরুলিয়ার জঙ্গলসুন্দরী কর্মনগরী রঘুনাথপুরে শুক্রবার যে শ্রমিক মিছিলের ডাক দিয়েছিল আইএনটিটিইউসি, তা যেন জনসমুদ্রে পরিণত হল।

রঘুনাথপুরে মিছিলে নেতৃত্ব দেন জেলা নেতৃত্ব ও শ্রমিক নেতারা। মিছিল শেষে শহরের বাসস্ট্যান্ডে একটি পথসভাও হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরণী বাউরী, জেলা তৃণমূল চেয়ারম্যান হংসেশ্বর মাহাত, যুব নেতা, কাউন্সিলর প্রণব দেওঘরিয়া প্রমুখ।

এই মঞ্চ থেকে কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতিগুলির বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাক দেন নেতারা। রঘুনাথপুর শিল্পতালুককে ঘিরে রয়েছে তিনটি ব্লকের বিশাল গ্ৰামাঞ্চল। সেখানে একশো দিনের কাজে বঞ্চিত শ্রমিকরাও এদিন মিছিলে যোগ দেন। পঞ্চায়েত নির্বাচনে এলাকায় বিজেপিকে নির্মূল করার আওয়াজ ওঠে মিছিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *