সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ আগস্ট: আন্তঃরাজ্য অস্ত্র পাচারের একটা বড়সড় চক্র ফাঁস করল গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্কর। মঙ্গলবার গভীর রাতে আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল গাইঘাটা থানার জলেশ্বর এলাকার এক যুবক। পুলিশ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ রাজু চন্দ্র ওরফে রনি নামে ওই যুবককে গ্রেফতার করে। ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় চারটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি সহ অন্যান্য অস্ত্র ও চারটি মোবাইল ফোন। সম্প্রতি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর অস্ত্র নিয়ে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিলেন গোপালনগর থানার ওসি চিন্তামণিবাবু।

পুলিশ সূত্রের খবর, গাইঘাটা থানার জলেশ্বর এলাকার বাসিন্দা রনি চন্দ্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ সহ বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্রের রমরমা কারবার করছিল। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। মঙ্গলবার গভীর রাতে সে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে গোপালনগর থানার নিমতলা শ্মশানের কাছে আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্করের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে হাজির হয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকেই এই আগ্নেয়াস্ত্রগুলি সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়। ধৃতকে বুধবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।আন্তঃরাজ্য অস্ত্র পাচারের পর্দা ফাঁস, গ্রেপ্তার পাচারকারী, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র
সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ আগস্ট: আন্তঃরাজ্য অস্ত্র পাচারের একটা বড়সড় চক্র ফাঁস করল গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্কর। মঙ্গলবার গভীর রাতে আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল গাইঘাটা থানার জলেশ্বর এলাকার এক যুবক। পুলিশ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ রাজু চন্দ্র ওরফে রনি নামে ওই যুবককে গ্রেফতার করে। ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় চারটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি সহ অন্যান্য অস্ত্র ও চারটি মোবাইল ফোন। সম্প্রতি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর অস্ত্র নিয়ে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিলেন গোপালনগর থানার ওসি চিন্তামণিবাবু।
পুলিশ সূত্রের খবর, গাইঘাটা থানার জলেশ্বর এলাকার বাসিন্দা রনি চন্দ্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ সহ বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্রের রমরমা কারবার করছিল। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। মঙ্গলবার গভীর রাতে সে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে গোপালনগর থানার নিমতলা শ্মশানের কাছে আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্করের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে হাজির হয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকেই এই আগ্নেয়াস্ত্রগুলি সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়। ধৃতকে বুধবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।