Workshop, Shakuntala, Midnapur, বিদ্যাসাগরের “শকুন্তলা” গদ্যের ইংরেজি- হিন্দি ও সাঁওতালি ভাষায় অনুবাদের আন্তর্জাতিক কর্মশালা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: সেন্টার ফর ট্রান্সলেশন অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিদ্যাসাগর প্রণীত “শকুন্তলা” গদ্যের ইংরেজি, হিন্দি ও সাঁওতালি ভাষায় অনুবাদের আন্তর্জাতিক কর্মশালা আয়োজিত হলো মঙ্গলবার। এই কর্মশালায় মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক অরিত্র মজুমদার মুখ্য বক্তা হিসেবে যোগদান করেন। বিদ্যাসাগরের রচনার অনুবাদের এই অভিনব উদ্যোগকে তিনি স্বাগত জানান ও বিদেশে এই অনুবাদের বিশেষ সম্ভাবনার কথা তুলে ধরেন।

সেন্টারের কোঅর্ডিনেটর অধ্যাপক ইন্দ্রনীল আচার্য বলেন, “হিউস্টন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে শকুন্তলার অনুবাদ অন্তর্ভুক্ত করতে পারলে আমাদের অনুবাদ প্রকল্প বিশেষ স্বীকৃতি লাভ করবে।”

এই কর্মশালায় উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক অরিন্দম গুপ্ত, ড: সুহৃদ কুমার ভৌমিক, অধ্যাপক শঙ্কর প্রসাদ সিংহ, অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী, অধ্যাপক দামোদর মিশ্র ও ভাষা বিভাগগুলির অধ্যাপক ও অধ্যাপিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *