জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জুলাই: রাজ্যে নারী শিক্ষা প্রসারে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মেদিনীপুর রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়(স্বশাসিত)-এর এনএসএস বিভাগ ও শিক্ষা বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে অনলাইনে এক দিবসীয় আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের “পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ” বিভাগের এসোসিয়েট প্রফেসর ড: সাবের আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফিলজফি এবং লাইফ ওয়ার্ল্ড বিভাগের প্রধান ও এনএসএস-এর কো-অর্ডিনেটর ড: তপন কুমার দে এবং বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক শঙ্কর কুমার আচার্য। আলোচনার বিষয় ছিল, “করোনা কালে মানবিক মূল্যবোধ।” সমগ্র অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন কলেজের অধ্যক্ষা ড: জয়শ্রী লাহা। সহযোগিতা করেছেন অধ্যাপিকা দেবযানী মুখোপাধ্যায়, নির্মাল্য সিংহ, সুদেষ্ণা রাণা, পার্থ প্রতিম রায়, সাগেন সরেন, নীলাঞ্জনা চক্রবর্তী প্রমুখ।


