হিজলী কলেজে আন্তর্জাতিক বিজ্ঞান দিবস পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি: হিজলী কলেজে পালিত হল আন্তর্জাতিক বিজ্ঞান দিবস। কলেজের অধ্যক্ষ, সমস্ত অধ্যাপক – অধ্যাপিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে। উদ্বোধনী সঙ্গীত, কিশলয়ে জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর সৌম্যকান্তি ঘোষ। তিনি বক্তব্য রাখেন- Geographic Information Systems and Inter Disciplinary System বিষয়ে। এসেছিলেন আইআইটি খড়গপুরের প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলো নম্রতা মিশ্র, যিনি Environment, Air pollution and way forward বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। মহাবিদ্যালয়ের পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র- ছাত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। কলেজের অধ্যক্ষ আশিস কুমার দন্ডপাট অনুষ্ঠানের সমাপ্তি ভাষণে আজকের দিনটির মাহাত্ম্য তুলে ধরেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *