নারদ মামলায় অন্তর্বর্তী জামিন শোভন-ফিরহাদ-মদনের

রাজেন রায়, কলকাতা, ১৬ নভেম্বর: নারদ মামলায় রীতিমতো ঘুম থেকে তুলে গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের ৪ হেভিওয়েট নেতা মন্ত্রীকে। কিন্তু পরে তাদের এভাবে আটকে রাখা যায় না বলে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। আর মঙ্গলবার শেষ পর্যন্ত নারদ মামলায় কিছুটা স্বস্তি পেলেন ৩ হেভিওয়েট নেতা। ২০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিনের আবেদন ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ের। দেশ ছাড়তে পারবেন না কেউই, শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর শোভন-ফিরহাদ-মদনের।

মঙ্গলবার সকালেই বিচারভবনে হাজিরা দেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী। আদালতে হাজিরা দেন মদন মিত্র ও ফিরহাদ হাকিমও। এই ৩ হেভিওয়েট নেতা হাজিরা দিলেও, আদালতে আসেননি অপর অভিযুক্ত আইপিএস এসএমএইচ মির্জা।

গত ১৭ মে নারদ কান্ডে সিবিআই গ্রেপ্তার করেছিল সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম মদন মিত্র শোভন চট্টোপাধ্যায়কে। তারপর তোলপাড় হয়ে উঠেছিল বাংলার রাজনীতি। ১ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল তার পরেই সমন জারি করা হয়‌। আজ ৩ হেভিওয়েট হাজিরা দেন। ইডির তরফে আদালতে সওয়াল করা হয়। এরপর কুড়ি হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয় তিন জনের। ২৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ১ সেপ্টেম্বর ইডি ফিরহাদ মদনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। তার পর সমন জারি করে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *