রানির মৃত্যুতে কার শোকবার্তা পোস্ট করলেন তথাগত রায়?

আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: কার উক্তি, তা প্রকাশ্যে আনেননি প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। কিন্তু রানির শোকবার্তার নামে এই মন্তব্যের নেপথ্যে কে, তা প্রায় সকলেই বুঝতে পারছেন।

তথাগতবাবু শুক্রবার টুইটারে লিখেছেন, “বিভিন্ন শোকাহত মানুষের কাছ থেকে পাওয়া—
এলিজাবেথ দি চলে গেলেন। কি যে কষ্ট হচ্ছে, প্রায়ই কথা হতো। বিশেষ করে ওনার ইংরেজি কোথাও আটকে গেলেই ফোন করতেন।”

“খুব ভালো মানুষ ছিলেন। বাকিংহাম প্যালেসের জন্য কেষ্টকে বলে রঙের মিস্ত্রি খুঁজে দিয়েছিলাম। খুব ইচ্ছে ছিল লেকটাউনে সুজিতের তৈরী করা ঘড়িটা স্বচোখে দেখে যাওয়ার। হল না। ওর মাথার মুকুটটা একবার পার্থদা নিয়ে এসেছিল– না বলে। আমি তো সঙ্গে সঙ্গে ফেরত পাঠিয়েছি। বড় সরল মনের মানুষ ছিলেন।

যতবার লন্ডন গিয়েছি বাড়িতে ডেকে রান্না করে খাইয়েছে। আমি সুক্ত রেঁধে খাইয়েছিলাম শেষবার। কলকাতা-লন্ডন আন্তর্জাতিক সম্পর্কের ভীষণভাবে ক্ষতি হল।
ওঁর আত্মার শান্তি কামনা করি।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *