আমাদের ভারত, ১৭ নভেম্বর: কংগ্রেস নেতা কামাল নাথের বিরুদ্ধে ইছাকৃতভাবে হিন্দুদের অপমান করার অভিযোগে সরব হলো পদ্ম শিবির। হিন্দুত্বের অপমানের অভিযোগে তাকে কাঠগড়ায় তুলেছে বিজেপি।
একটি মন্দির উদ্বোধনে গিয়ে মন্দিরের আদলের একটি কেক কেটেছেন কংগ্রেস নেতা কমল নাথ। ওই কেক কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
নিজের ছেলের লোকসভা কেন্দ্র ছিন্দওয়াড়াতে একটি হনুমান মন্দির তৈরি করেছেন তিনি। সেই মন্দিরের উদ্বোধনে গিয়ে ওই মন্দিরের আদলের কেক কাটেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, কেকটি একটি মন্দিরের আদলে গড়া। মন্দিরের মাথায় একটি গেরুয়া পতাকা রয়েছে। তার গায়ে একটি হনুমানের মূর্তিও রয়েছে। কেকে ছুরি বসাতেই অনুগামীরা হাততালি দিয়ে উঠছেন।
বিজেপির অভিযোগ এভাবে হনুমানজির উপর ছুড়ি চালিয়ে আসলে হিন্দুদের অপমান করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপিr আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে বলেছেন, কমল নাথের মতো সিনিয়র কংগ্রেস নেতা চারতলা মন্দিরের আকারের কেকে ছুড়ি চালিয়ে দিলেন। কেকটির উপর আবার গেরুয়া পতাকা এবং হনুমানজির মূর্তিও ছিল। ভোটের আগে কমলনাথ দাবি করেছিলেন তিনি হনুমান ভক্ত, অথচ তিনি হনুমানজির ওপর ছুড়ি চালিয়ে কোটি কোটি হিন্দুকে অপমান করেছেন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানও বলেছিলেন এই ধরনের কেক বানানো বা কাটা দুটোই হিন্দুদের জন্য অপমানজনক। মানুষ এই ধরনের অপরাধ ক্ষমা করবে না।
Former MP CM and senior Congress leader Kamalnath, runs a knife through a four tiered, temple shaped cake, with a saffron flag and image of lord Hanuman on top. During elections he had claimed to be Hanuman bhakt and is now insulting crores of Hindus by denigrating their deity… pic.twitter.com/s4hNMII0iV
— Amit Malviya (@amitmalviya) November 17, 2022
কংগ্রেসের তরফে বলা হয়েছে কমল নাথ ধার্মিক মানুষ। ওই কেকটি সমর্থকরা বানিয়ে ছিলেন। সমর্থকদের আবেগ উপেক্ষা করা যায় না তাই নেতারা বাধ্য হন কিছু কাজ করতে।
‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

