শ্রমিক শ্রেণির মুক্তির স্বপ্ন সফলের প্রেরণা সোভিয়েত রাশিয়ার লড়াইয়ের ১০ দিন নিয়ে এসইউসিআই কমিউনিস্টের বুক স্টল মেদিনীপুরে

আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ নভেম্বর: বিশ্বের মেহনতি মানুষের মুক্তির স্বপ্ন সফল করে দেখিয়েছিল সোভিয়েত রাশিয়া। আজ থেকে ১০৪ বছর আগে ৭ থেকে ১৭ নভেম্বর দশদিনের লড়াইয়ের মধ্য দিয়ে সেই দেশ মেহনতি মানুষকে মুক্তির স্বাদ দিয়েছিল। আজকের দিনেও শ্রমিক শ্রেণির মুক্তির জন্য লড়াইয়ের প্রেরণা এই দশদিন। সেই প্রেরণা নিয়েই আজ ১৭ নভেম্বর এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে বুকস্টল করা হয়।

বুকস্টলের উদ্বোধন করেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক নারায়ণ অধিকারী। এই দিনটি উদযাপনের লক্ষ্যে  রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে একটি সভার আয়োজন করা হয়। সভা থেকে বক্তারা সোভিয়েত রাশিয়ায় মেহনতি মানুষের মুক্তি কিভাবে হয়েছিল সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *