Bangladesh, Minorities, বাংলাদেশে ভোট এগিয়ে আসার সঙ্গে বাড়ছে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা

আমাদের ভারত, বাংলাদেশ, ৬ জানুয়ারি: “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সাম্প্রদায়িক সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।” মঙ্গলবার ঢাকা থেকে এ কথা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি।

সাম্প্রদায়িক হিংসার তীব্রতায় গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করে পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “এসব ঘটনায় সারা দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভবিষ্যতের অজানা আশঙ্কায় ভয়ে ভীত হয়ে পড়েছে। আগামী সংসদ নির্বাচনে নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটদানে সংখ্যালঘুরা ইতিমধ্যে শঙ্কিত হয়ে পড়েছে।

পরিষদ মনে করে আগামী নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোটদানে জোরপূর্বক বিরত রাখার জন্যে সাম্প্রদায়িক দুর্বৃত্তমহল এসব ঘৃণ্য কার্যকলাপ অব্যাহতভাবে সারা দেশে চালিয়ে যাচ্ছে। অনতিবিলম্বে তা রোধে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি পরিষদ জোর দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *