থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নবদ্বীপের এক স্বাস্থ্য কর্মীর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ মার্চ: মারণব্যাধি থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল একজন স্বাস্থ্য কর্মীকে। নদিয়ার নবদ্বীপ ব্লাড ব্যাংকের স্বাস্থ্য কর্মী তরুণ মাঝির উদ্যোগে বৃহস্পতিবার নবদ্বীপ ধাম স্টেশন থেকে চলন্ত লোকাল ট্রেনে থ্যালাসেমিয়া ব্যাধি সম্পর্কে সাধারণ রেল যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করলেন কয়েকজন সমাজসেবী।

নবদ্বীপ রেল স্টেশন থেকে চলন্ত লোকাল ট্রেনে প্রচার করতে করতে তাঁরা প্রথমে গিয়ে পৌঁছবে নলহাটি। সেখানে প্রচার সেরে তাঁরা গিয়ে পৌঁছবেন সতীপীঠ তারাপীঠে। সেখানেই সাধারণ মানুষ জনের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরবেন সমাজসেবী তরুণ মাঝি ও তার সহযোগীরা। এরপর ফের তারা একই ভাবে প্রচার করতে করতে ফিরে আসবেন নবদ্বীপে বলে এদিনের প্রচার অভিযান থেকে জানালেন উদ্যোক্তা তরুণ মাঝি সহ তার সমাজসেবী সহযোগীরা।

এছাড়াও থ্যালাসেমিয়া ব্যাধি সম্পর্কে সাধারণ মানুষ জনকে আরো বেশি করে সচেতন করে তোলা সহ সমাজের বুকে এই ব্যাধিকে নিয়ন্ত্রণ করাই তাদের একমাত্র লক্ষ্য বলে এই দিন জানান সমাজসেবী ও স্বাস্থ্যকর্মী তরুণ মাঝি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *