আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ জুন: শিশুদের স্বাস্থ্য সচেতনায় অভিনব উদ্যোগ জলপাইগুড়ির জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে ও পুরসভার স্বাস্থ্য দফতরের সহযোগিতায়।
ধুমকেতু পাবলিক থিয়েটার শিল্পীরা রাস্তায় নেমে পুতুল নাচের মধ্য দিয়ে স্বাস্থ্য সচেতনা শিবিরের আয়োজন করল। বুধবার শহরের টাউন স্টেশন সংলগ্ন জয়ন্তী পাড়ার শিশু শ্রমিক বিদ্যালয়ে চলল সচেতনারমূলক প্রচার। বর্ষার সময় শিশুদের ডায়রিয়া ও বিভিন্ন রোগ হতে পারে। এই কারণে হাতেকমলে পুতুল নাচের মধ্য দিয়ে শিশুদের ডায়রিয়া হলে কি করতে হবে তা তুলে ধরা হয়। এদিন পুতুল নাচের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে তুলে ধরা হয়েছে ডায়রিয়া হলে ওআরএস খাওয়াতে হবে শিশুদের কিছুক্ষণ বাদে বাদে। দুধের শিশুদের ডায়য়ারিয়া হলে মায়ের স্তনের দুধ খাওয়ানোর পাশাপাশি, লেবু জল ও ভাতের মার খাওয়ানো প্রয়োজন। দ্রুত চিকিৎসকের পরামর্শ দিতে হবে।

অন্যদিকে কন্যা ও পুত্র সন্তানদের সমানভাবে যত্ন নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। কন্যা সন্তানকে কম খাবার ও পুত্র সন্তানকে বেশি খাবার না দেওয়ার বার্তা দেওয়া হয়। কন্যা সন্তানকে যদি যত্ন করা না হয় তাহলে ওই কন্যার বিয়ের পর সন্তানও দুর্বল হবে। এই ধরণের একাধিক স্বাস্থ্য সচেতনতার বার্তা তুলে দেওয়া হল পুতুল নাচের মধ্য দিয়ে। এদিন শিশু শ্রমিক বিদ্যালয়ে শিশুদের পাশাপাশি মায়েরাও উপস্থিত ছিলেন। এই ধরণের সচেতনতা মূলক প্রচার মোট ১৫টি জায়গায় চলবে বলে জানালেন ধুমকেতু পাবলিক থিয়েটারের ডিরেক্টর দিলীপ মণ্ডল।

