প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েদের অঙ্ক ও ইংরাজির ভীতি কাটাতে বাঁকুড়া জেলা পুলিশের অভিনব প্রচেষ্টা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ মার্চ:
জেলার প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েদের ইংরেজি ও অঙ্কের ভীতি ও জড়তা কাটাতে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকস্তরের ক্ষুদেদের স্বপ্ন দেখার সাহস জোগানোর পাশাপাশি, তাদের ইংরাজি আর অঙ্কের ভীতি কাটানোর জন্য জঙ্গল মহলের পাঁচটি থানার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একটি করে এবং বাকি থানাগুলিতে একটি করে স্থান নির্বাচিত করে সেখানেই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

জেলা পুলিশের এই অভিনব প্রকল্প “অঙ্কুর” এর শুভ সূচনা হলো আজ। যোগ্যতার নিরিখে ১২৪ জন সিভিক ভলান্টিয়ারকে বেছে নিয়ে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনিংয়ে সহযোগিতা করছেন Nanritam। আজ এই সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের দৃঢ় বিশ্বাস বাঁকুড়া জেলার শিক্ষার সাফল্যের হার আরো ঈর্ষণীয় হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *