সাথী দাস, পুরুলিয়া, ২১ জুন: একটি আহত হায়না উদ্ধার হল পুরুলিয়ার ঝালদায়। আজ গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে একটি মাঠ থেকে বন কর্মীরা উদ্ধার তাকে করেন। আজ সকালে ঝালদা রাঁচি সড়ক পথে বাঁধডি গ্রামের পাশের ক্ষেতের মধ্যে আহত অবস্থায় ওই হায়নাটি দেখতে পান গ্রামবাসীরা।
এ বিষয়ে ঝালদার বনাধিকারিক বিশ্বজতি দে জানান, একটি পূর্ণ বয়স্ক হায়না আহত অবস্থায় উদ্ধার হয়। সম্ভবত রাতের অন্ধকারে রাস্তা পারাপার করার সময় কোনও গাড়ির ধাক্কায় আহত হয় ওই বন্য প্রাণীটি। প্রাথমিক চিকিৎসার পর তাকে পুরুলিয়ার সুরুলিয়া মিনি জু’তে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা পরেশ চন্দ্র মাহাতো জানান, রাতের অন্ধকারে বাঁনসা জঙ্গল থেকে দেলবুরু জঙ্গলে আসা যাওয়া করে বন্য জন্তু তাই যাতে এরকম ঘটনা না ঘটে তাই প্রশাসনকে বলবো যাতে রাতে গাড়ি নিয়ন্ত্রণে যাওয়া আসা করে।

