পঞ্চায়েত ভোটের আগে পশ্চিম মেদিনীপুরে রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর : পঞ্চায়েত নির্বাচনের আগেই রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা মেটাতে চাইছে রাজ‌্য সরকার। সেই লক্ষ্যে বকেয়া কাজগুলি দ্রুত শেষ করা ও চলতি কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন পূর্ত ও জনস্বাস্থ‌্য কারিগরী মন্ত্রী পুলক রায়। নিজের দুই দফতরের আধিকারিক ও জেলা প্রশাসনের কর্তাব‌্যক্তিদের নিয়ে দফায় দফায় বৈঠক করলেন তিনি।

প্রতিটি নির্বাচনের আগেই রাস্তাঘাট ও পানীয় জলের ইস‌্যু সবথেকে বড় আকারে দেখা দেয়। এবারও পঞ্চায়েত নির্বাচনের আগে এখন থেকেই বিভিন্ন এলাকায় এধরনের সমস‌্যাও দেখা দিয়েছে। রাস্তা সংস্কারের দাবিতে জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ‌্যেই একাধিকবার পথ অবরোধ হয়েছে। বিরোধী দল বিজেপির পক্ষ থেকে জ্বলন্ত এই ইস‌্যুগুলি নিয়ে আন্দোলনও শুরু হয়ে গিয়েছে। বিডি অফিস ঘেরাও করে ডেপুটেশন দিচ্ছে তারা।

এই অবস্থা চলতে থাকলে পঞ্চায়েত ভোটের আগে রাস্তাঘাট সংস্কার ও পানীয় জলের জন্য ভোট বয়কটেরও হুমকি দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই আজ বৈঠকে মন্ত্রী পুলক রায় প্রতিটি প্রকল্পে অগ্রগতির খোঁজখবর নিয়েছেন। যে কাজগুলি বাকী পড়ে আছে সেগুলি দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছেন। জেলা কালেক্টরেটের সভাকক্ষে আয়োজিত ওই বৈঠকে কিছু সময়ের জন‌্য হাজির ছিলেন জেলাশাসক আয়েশা রানীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *