কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব বাড়িয়ে শিল্প ও পর্যটনের হাত ধরে পুরুলিয়া জেলায় দ্রুত কর্মসংস্থানের উদ্যোগ

সাথী দাস, পুরুলিয়া, ১৪ এপ্রিল: কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব বাড়িয়ে শিল্প ও পর্যটনের হাত ধরে জেলাতে দ্রুত কর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোগী হল পুরুলিয়া জেলা প্রশাসন। আজ পুরুলিয়া সার্কিট হাউসের সভা কক্ষে বিভিন্ন শিল্পপতি, উদ্যোগপতি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনার আসর বসে। জেলা প্রশাসন আয়োজিত ওই সভায় শিল্প ইউনিটগুলোর সঙ্গে কারিগরি ও তথ্য প্রযুক্তি শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে একটা প্ল্যাটফর্মে এনে মেলবন্ধন করার উদ্যোগ নেয় প্রশাসন।

দক্ষ মানব শক্তিকে শিল্প ক্ষেত্রগুলোতে চাহিদা ও যোগানের সামঞ্জস্য রাখার উদ্দেশ্য বলে জানান জেলাশাসক রাহুল মজুমদার। জেলার বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উদ্যোগপতিদের উদ্দেশ্যে আধুনিক রূপ দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্থানীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সফল শিক্ষার্থীদের কাজের সুযোগ করে দেওয়ার কথা বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *