লোধা-শবরদের সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্যোগ  

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ সেপ্টেম্বর:
রাজ্যের শ্রমদপ্তর অসংগঠিত শ্রমজীবী লোধা শবরদের সামাজিক সুরক্ষা যোজনা আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছেl এই কর্মসূচিতে এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় বসবাসকারী তিন হাজারের বেশি পরিবারকে সামাজিক সুরক্ষা যোজনাভুক্ত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছেl যেসব পরিবার এখনো যোজনার বাইরে রয়েছে তাদের যোজনা ভুক্ত করতে দুয়ারে সরকার শিবিরে প্রচার চলছেl

জেলা প্রশাসন সূত্রে খবর, ঝাড়গ্রাম জেলায় বর্তমানে যে ৭০২৪টি লোধা শবর পরিবার রয়েছে। তাদের বেশিরভাগেরই দিনমজুরির উপর অথবা জঙ্গল থেকে কাঠ পাতা সংগ্রহ করে জীবন যাপন করতে হয়l সামাজিক সুরক্ষা যোজনায় পরিবার পিছু একজন অসংগঠিত লোধা শবর শ্রমিকের পিএফ একাউন্ট খুলে দেওয়া হয়l তাতে প্রতিমাসে ৫৫ টাকা রাজ্য সরকার জমা করেl এক্ষেত্রে উপভোক্তা পরিবারকে কোনও টাকা জমা দিতে হয় নাl এক্ষেত্রে যোজনা ভুক্ত শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হলে তার পরিবারকে দু লক্ষ টাকা এবং স্বাভাবিক মৃত্যু হলে ৫০ হাজার টাকা দেওয়া হয়l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *