অবসাদ মুক্তিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং কোতোয়ালী থানার সহযোগিতায় মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবসে সাধারণ মানুষের জন্য “আলোদিক” নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভিন্ন কারণে গত তিন বছরে জেলায় প্রায় ৬০০ মানুষ আত্মহত্যা করেছেন। জেলা পুলিশের এক পর্যবেক্ষণে এই তথ্য উঠে আসায় আধিকারিকরা রীতিমতো উদ্বিগ্ন। তাই, জেলাবাসীর অবসাদ চিহ্নিত করে আত্মহত্যা আটকাতে এই কর্মসূচির মধ্য দিয়ে এগোতে চাইছে জেলা পুলিশ। পুলিশের দাবি, গত দু’বছরের মহামারি পর্বে এই সমস্যা আরও বেড়েছে। এজন্য মানসিক চিকিৎসকদের একটি বড় অংশকে সঙ্গে নেওয়া হয়েছে। উদ্যোগের নাম দেওয়া হয়েছে “আলোদিক”।

মঙ্গলবার মেদিনীপুর শহরের জেলা পরিষদ হলে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের সূচনা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রাণী, পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত জেলা শাসক কেম্পা হেন্নাইয়া, এ এসপি অম্লান কুসুম ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মামনি মান্ডি, প্রতিভা মাইতি সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *