সালার থানার পুলিশের উদ্যোগে আদিবাসী দিবস পালন

আমার ভারত, মুর্শিদাবাদ, ৯ আগস্ট: আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন পুলিশের। কান্দি মহকুমার সালার থানার বিস্তীর্ণ এলাকায় কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের দুঃস্থ অসহায় মানুষদের নিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হল সালার থানার পক্ষ থেকে। দুঃস্থ মানুষদের মাস্ক, ফুল, মিষ্টি এবং স্যানিটাইজার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রনীল মহান্ত, ও বিশিষ্টজনেরা। এইসব সামগ্রী পেয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *