ভারতের প্রবৃদ্ধির উচ্চ হার, বিরোধী জোটের বৈঠককে একহাত শুভেন্দুর

আমাদের ভারত, কলকাতা, ১ সেপ্টেম্বর: ভারতকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতির দেশ বলে চিহ্ণিত করে মুম্বাইয়ের পাঁচতারা হোটেলে বিরোধী জোটের বৈঠককে একহাত নিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার তিনি ‘এক্স মাধ্যমে’ লিখেছেন, “চিত্তাকর্ষক জিডিপি বৃদ্ধি আমাদের দেশকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত করছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি-র সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন।“


তিন মাসের (এপ্রিল-জুন, ২০২৩) গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধির হার যথাক্রমে ২.৪, ৪.৯ ও ৫.২। জাপান, চিন ও ভারতের হার যথাক্রমে ৬.০, ৬.৩ ও ৭.২। লেখচিত্র যুক্ত করে শুভেন্দুবাবু লিখেছেন, “মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রচার করা হতাশাবাদীরা অবশ্যই হতাশায় তাঁদের মাথা খোঁচাচ্ছে। কারণ উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্থনীতি সম্পর্কে তাদের জাল আখ্যানকে ভেঙ্গে ফেলে এবং বিকল্প হিসাবে নিজেদের উপস্থাপন করার প্রচেষ্টাকে বাতিল করছে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *