বাংলাদেশের বেনাপোলে ভারতীয় ট্রাক চালককে চাকু মেয়ে টাকা সহ ট্রাক থেকে পণ্য ছিনতাই

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ ডিসেম্বর: ভারতীয় ট্রাক চালককে পিঠে চাকু মেয়ে টাকা সহ পণ্য ছিনতাইয়ের ঘটনা ঘটল বাংলাদেশের বেনাপোলে। আশঙ্কাজনক অবস্থায় বাংলাদেশের একটি হাসপাতে চিকিৎসাধীন ওই চালক। শুল্ক দফতর সূত্রের খবর, ওই চালকের নাম হরিকেশ। হরিয়ানার বাসিন্দা।

ক্লিয়ারিং ও শুক্ল দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে পণ্য বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশের বেনাপোল পার্কিংয়ে পণ্য খালি করতে যায় হরিকেশ। রাতে গাড়ি বেনাপোল বন্দরের ১৯ নং শেডের পাশে দাঁড়িয়ে থাকে। রাত সড়ে ন’টা নাগাদ দুই দুষ্কৃতী বাইক চেপে এসে বেশ কিছুক্ষণ ঘোরাঘুড়ি করে। এরপর তারা ট্রাক চালককে ঘুমন্ত অবস্থায় গাড়ির ক্যাবিন থেকে ডেকে তোলে। গাড়ির ক্যাবিন থেকে নিচে নামতেই তাকে চাকু দেখিয়ে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে মারতে উদ্যত হয়। চালক বাধা দিতে গেলে তাঁর পিঠে ধারালো চাকু বসিয়ে দেয়। এরপর তারা ট্রাকের ক্যাবিন থেকে কয়েক হাজার টাকা ও পণ্য লুট করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আশপাশের ট্রাক চালকদের ডেকে অবশেষে প্রাণে বাঁচে।

স্থানীয় বাসিন্দারা তাকে তড়িঘড়ি স্থানীয় এক হাসপাতালে নিয়ে যায়। পিঠে ১১টি সেলাই পরে। শুক্রবার তাকে ভারতে নিয়ে আসা হয়। এরপর বনগাঁ মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়।

ভারতীয় ট্রাক চালকরা জানিয়েছে, এই ঘটনা নতুন কিছু না। বাংলাদেশের বেনাপোলে এমন ঘটনা প্রায় ঘটছে। চালকদের মারধর করে তাদের কাছ থেকে টাকা লুট করে। বাংলাদেশের বেনাপোলে কোনও নিরাপত্তা নেই। এমন চলতে থাকলে কোনও চালক পণ্য খালি করতে বাংলাদেশে যাবে না।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস ষ্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এমন ঘটনা মানা যায় না। অবিলম্বে সঠিক তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। বাংলাদেশ শুল্ক দফতর জানিয়েছে, ঘটনার তদন্ত করা হবে। এমন ঘটনা যাতে আর না হয় তার দিকে নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *